বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিক্যাল সেন্টারে মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি ‘কোভিড সংক্রান্ত জটিলতা’ নয় বলেও জানানো হয়েছে।

তিনি বলেন ৭৫ বছর বয়সী ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে, তিনি ভালোই আছেন। কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। তবে তাঁর হার্টের সমস্যার আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে। ‘দু'দিনের চিকিৎসার পরেও তার রক্তের সাদা কণিকা কমছে এবং তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।’

ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

সূত্র: বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ