বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বৈরুতে ভয়াবহ সঙ্ঘাতের ঘটনায় ৯ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতে ভয়াবহ সঙ্ঘাতের ঘটনায় ৯ ব্যক্তিকে আটক করেছে তারা। এদের মধ্যে এক সিরীয় নাগরিক আছেন।

বৃহস্পতিবার বৈরুতে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়লে ছয় ব্যাক্তি নিহত ও আরো ৩০ জন আহত হন। লেবানন রেড ক্রস এসব তথ্য জানিয়েছে।

বৈরুতে আরো সঙ্ঘাত এড়াতে লেবানিজ সেনাবাহিনীকে রাস্তায় মোতায়েন করা হয়েছে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে এখন চলছে অঘোষিত যুদ্ধবিরতি। প্রায় পাঁচ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর এখন পরিস্থিতি শান্ত আছে।

এদিকে বৈরুত শহরে এ মারাত্মক সঙ্ঘাতের পর লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন।

এর আগে বৈরুত বিস্ফোরণের ঘটনায় দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও আমালের এক বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার বৈরুতে বিচার বিভাগের সদর দফতর প্যালেস অব জাস্টিসের বাইরে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গোলাগুলির ঘটনায় একইসাথে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবরে জানানো হয়।

এর আগে বৈরুত বিস্ফোরণের তদন্ত দলের প্রধান হিসেবে বিচারপতি তারেক বিতারকে বহাল রাখায় ক্যাসেইশন কোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে হিজবুল্লাহ ও আমাল এই বিক্ষোভ মিছিল বের করে। দল দু’টি ওই বিচারপতিকে 'পক্ষপাতদুষ্ট' হিসেবে অভিযুক্ত করছে।

লেবাননের সামরিক বাহিনী জানায়, বৈরুতের তাইওনেহ-বাদারো অঞ্চলে ওই গোলাগুলি হয়। গোলাগুলির ঘটনায় সামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে। একইসাথে গোলাগুলির সাথে জড়িত বন্দুকধারীদের আটকের জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

গোলাগুলির ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। একইসাথে লেবাননকে সহিংসতার পথে টেনে নেয়ার বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি।

গত ৪ আগস্ট তারিখে লেবাননের বৈরুত বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। বন্দরের ১২ নম্বর ওয়্যারহাউজ গুদামে অবহেলার সাথে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে সংগঠিত এই বিস্ফোরণে বন্দর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণে দুই শ'র বেশি মানুষ নিহত ও ছয় হাজার মানুষ আহত হয়। পুরো বন্দর বিধ্বস্ত হওয়ায় দেশটির আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ