রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৫০ বছর পূর্তি উপলক্ষে মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পূনর্মিলনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইলমে ক্বিরাতের প্রতিষ্ঠান ‘মা'হাদুল ক্বিরাত বাংলাদেশ’র ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজিমপুর কবরস্থান মসজিদ সংলগ্ন ‘ঢাকা কনভেনশন সেন্টারে’ এটি অনুষ্ঠিত হবে।

আগামী ৩০ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।

মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক ও আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইক্বার সভাপতি শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আজহার মাদরাসার ফুজালাদের অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, যারা উপস্থিত হতে চায়, তাদের রেজিষ্ট্রেশন করতে হবে। ১৯ অক্টোবরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে।

রেজিষ্ট্রেশন করার জন্য যোগাযোগ করুন: ০১৮৫৯৯৯২২২২।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ বেতার ও বিটিভির সাবেক প্রধান ক্বারী মুহা. ইউসুফ রহ.,মাওলানা হাফেজ্জী হুজুর রহ., মুফতী দ্বীন মুহাম্মাদ খান রহ. এবং মাওলানা মীর আহমাদ রহ. এর উদ্যোগে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ