বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্পে নিহত ৩, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার ভোরের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর থেকে রাস্তায় নেমে আসে।
মাত্র দু’দিন আগেই পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে বালি দ্বীপ। এর মধ্যেই ওই দ্বীপে ভূমিকম্প আঘাত হানলো।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার (৩৮.৫ মাইল) উত্তরপূর্বাঞ্চলে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২) মাইল। ভূমিকম্পের কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে তা এখনও নিশ্চিত নয়।

বালি দ্বীপের তল্লাশি ও উদ্ধার এজেন্সির প্রধান গেড ডারমাডা বলেন, তারা এখনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় অনেকের হাড় ভেঙে গেছে, আবার কারও মাথায় আঘাত লেগেছে।

ভূমিকম্পের কারণে একটি পাহাড়ি জেলায় ভূমিধসে দু’জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে তিনটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কারাংগাসেমে বেশ কিছু বাড়ি এবং মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তিন বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।

কারাংগাসেমের বুঙ্গা গ্রামের প্রধান কেরতাওয়া বলেন, সেখানকার প্রায় ৬০ শতাংশ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বালি দ্বীপে ৪০ লাখের বেশি মানুষের বসবাস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ