বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কাবুলে ‘ভুলবশত’ ড্রোন হামলা করায় ক্ষতিপূরণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের কয়েকদিন আগে কাবুলে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। আইএস জঙ্গি মনে করে ওই হামলা চালানো হলেও সেটা আসলে ভুল ছিল। হামলায় শিশুসহ ১০ জন বেসামরিক নাগরিক নির্মমভাবে নিহত হয়েছেন। ভুল স্বীকার করে নিয়ে এবার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার পেন্টাগন থেকে এক বিবৃতিতে এই প্রস্তাব করা হয়েছে। তবে ক্ষতিপূরণের অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই পরিবারের মধ্যে যারা আফগানিস্তান ত্যাগ করতে চায়, তাদের ক্ষেত্রেও সহযোগিতা করার জন্য প্রস্তুত বাইডেন প্রশাসন।

গত ২৯ আগস্ট ঘটে ওই ড্রোন হামলার ঘটনা। পরবর্তীতে ইউএস সেন্ট্রাল কমান্ডের তদন্তে উঠে এসেছে, হামলায় মার্কিন বাহিনীর একজন সাহায্য কর্মী ও সাত শিশুসহ একই পরিবারের নয়জন সদস্য মারা গেছেন। যাদের মধ্যে সবচেয়ে ছোট্ট শিশু সুমাইয়ার বয়স ছিল মাত্র দুই বছর।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, মার্কিন গোয়েন্দারা আট ঘণ্টা ধরে ওই সাহায্যকর্মীর গাড়িকে ট্র্যাক করেছিল। তাদের ধারণা ছিল, ওই ব্যক্তি আইএসের স্থানীয় শাখা আইএস-কে জঙ্গিদের সাথে যুক্ত। কিন্তু আসলে তিনি ছিলেন সাধারণ নাগরিক। ম্যাকেঞ্জি ওই হামলাকে ‘মর্মান্তিক ভুল’ হিসেবে বর্ণনা করেন।

ওই ড্রোন হামলায় নিহতদের একজন, আহমদ নাসের, মার্কিন বাহিনীর অনুবাদক ছিলেন। নিহত অন্যরাও ইতোপূর্বে আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ