বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত অনেক কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৫৮ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার ৩১৮ জন।

এর আগে শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৯৫৮ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫৪৪ জন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪২১ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৫৬৮ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৮০ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩৮ হাজার ৮৪২ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৯ লাখ ১০ হাজার ৬৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ১১ লাখ ৭০ হাজার ৩৮৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৮০ লাখ ৭৬ হাজার ৪২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ১৭৫ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৪ হাজার ৩৮৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৬০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৩৮ হাজার ৭২৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ১৯৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ