বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

বিশ্বে প্রথম তেল কেন্দ্রভিত্তিক পর্যটন স্পট বানাচ্ছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের আকর্ষণ করতে নানা কৌশলে কাজ করছে সৌদি আরব। এবার সাগরে তেল কেন্দ্রকে কাজে লাগিয়ে ‘দ্যা আরআইজি’ প্রজেক্টের উদ্বোধন করা হলো। সমুদ্রতীরে তেল কেন্দ্রভিত্তিক বিশ্বে প্রথম এ ধরনের পর্যটন কেন্দ্র চালু করছে সৌদি।

শনিবার (১৫ অক্টোবর) দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ( পিআইএফ) এ ধরনের প্রজেক্ট চালু করার ঘোষণা দিয়েছে।

আরব উপসাগরের দেড় লাখ বর্গমিটারের বেশি বিস্তৃত এলাকাজুড়ে থাকছে এই বিশাল আয়োজন। এই প্রজেক্টের আওতায় পর্যটকদের জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রজেক্ট ঘোষণার আগে পর্যটকরা চাইলেও সেখানে যেতে পারতেন না। পর্যটন কেন্দ্রিক এই প্রজেক্টে ব্যয় হবে চারশ বিলিয়ন ডলার। দেশের জনগণ এবং সৌদি সরকারের অর্থায়নে নির্মিত হবে এই পর্যটন কেন্দ্র।

পিআইএফ জানিয়েছে, ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এর আওতায় তিনটি বড় হোটেল, রেস্টুরেন্ট, হেলিপ্যাড এবং অ্যাডভেঞ্চার সংশ্লিষ্ট কার্যক্রম থাকবে। বিনোদনের জন্যও থাকবে বড় আয়োজন।

পিআইএফ আরও জানিয়েছে, বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে, কিদ্দিয়া ইন্টারটেইনমেন্ট সিটি, দ্যা রেড সি প্রজেক্ট, আমালা, আলউলা, কিং সালমান পার্ক এবং রিয়াদ স্পোর্টস বৌলিভার্ড।

২০২৪ সালের মধ্যে ১০ কোটি পর্যটকের সম্ভাবনা দেখছে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘদিনের ইতিহাসে সৌদি আরবে শুধু হজ ও উমরাহকেন্দ্রিক পর্যটন ব্যবস্থা ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ