বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। এদের মধ্যে অন্তত ছয়টি শিশু রয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে কেরালায় বন্যার পাশাপশি ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। পানিবন্দি হয়ে হয়ে পড়েছেন রাজ্যের কোট্টায়াম শহরের অসংখ্য মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা চোখে পড়ে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানি ঢুকে পড়া একটি বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে, কোট্টায়ামে বন্যায় তোড়ে একটি বাড়ি ভেসে গেলে এতে একই পরিবারের ছয় সদস্য প্রাণ হারান। এদের মধ্যে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ও তিনটি শিশুও ছিল।

এছাড়া রাজ্যের ইদুক্কি জেলায় চার, সাত ও আট বছরের তিনটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচজন।

রাজ্যটিতে দুর্গত মানুষদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। আটকেপড়া লোকদের কাছে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।

অতিরিক্ত নগরায়নের প্রভাব পড়া কেরালায় বন্যার হানা নতুন কিছু নয়। ২০১৮ সালে রাজ্যটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ জন নিহত ও ১০ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ