ইসমাইল মাদানি।।
মদিনা মুনাওয়ারা, সৌদী আরব থেকে>
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি মানুষের কাছে সুস্পষ্ট ভাবে বিধিবিধানকে বর্ণনা করে দিয়েছেন।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ রব্বুল আলামীন ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, আমাদের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও প্রেরিত রসূল। আল্লাহ রাব্বুল আলামীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তার পরিবারবর্গের উপর শান্তি রহমত ও বরকত বর্ষন করুন।
অতঃপর হে মুসলিমগন! আপনারা আল্লাহ রাব্বুল আলামীনকে যথাযথভাবে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামীনের তাকওয়া অবলম্বন করুন। আল্লাহ রাব্বুল আলামীন বলেন, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় কর এবং প্রকৃত মুমিন না হয় কোন অবস্থাতেই মৃত্যুবরণ করো না। সুরা আলে ইমরান, আয়াত -১০২
হে মুসলমানগন! আপনারা সুপথকে প্রকাশ করুন ভ্রান্ত পথ থেকে। সত্যকে পৃথক করুন মিথ্যা থেকে। পার্থিব ভোগ বিলাসিতা ও চাকচিক্যতার প্রতি আসক্তি যেন আপনাকে পরকালের প্রস্তুতি থেকে দূরে সরিয়ে না রাখে।
তাদের মত হবেন না, যারা আল্লাহ সম্পর্কে ধোঁকায় পতিত আছে। যারা আল্লাহ রাব্বুল আলামীনের বিশাল দয়া ও নেয়ামতের প্রবঞ্চনায় পড়ে তার ক্ষমা লাভের আশায় আল্লাহর করুণা ও ক্ষমার উপর ভরসা করে একের পর এক নিষিদ্ধ কাজে জড়িত হয়ে নানাবিধ অন্যায় ও অশ্লীল কাজে আবির্ভূত হয় ও হারাম কাজ করে। আল্লাহর আদেশ ও নিষেধ অমান্য করে।
সৎ কাজ পরিত্যাগ করে এবং অনবরত অন্যায় ও অবাধ্যতামূলক কাজ করেই চলে। যখন তাদেরকে তাদের অপরাধের জন্য তিরস্কার করা হয় বা অন্যায় কাজে বারণ করা হয় এবং নসিহত করা হয় তখন তারা আশাব্যঞ্জক দলিলের দ্বারস্থ হয় এবং সেগুলোর উপর নির্ভর করে।
তাই তারা বলতে থাকে তারা ক্ষমা লাভের আশা করে।
অথচ প্রকাশ্যে অন্যায় করে বেড়ায় এবং তওবা করতে গড়িমসি করে, নসিহত অপছন্দ করে এবং পাপ কাজে অবিচল থাকে। একই রকম অন্যায় কাজে বারবার জড়িত হয় অথচ তওবা করে না। এমনকি তাদের মধ্যে কেউ কেউত বলে, যত পারো পাপ করো, পরম করুণময় আল্লাহ রব্বুল আলামীনের নিকটতই ফিরে যাব।
এমন স্বভাব ও কাজত প্রতারিত ও প্রবঞ্চিতদের এবং অন্যায়ে অবিচল ও হঠকারীদের। এরা সতর্কবাণীকে তুচà