আওয়ার ইসলাম ডেস্ক: প্রখ্যাত সাহাবী হযরত সালমান ফারসী রা.-এর ইসলাম গ্রহণের ঘটনা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। সে বর্ণনার একপর্যায়ে তাঁর দাসত্ব থেকে মুক্ত হওয়ার ঘটনাও বিবৃত হয়েছে। কিন্তু কিছু মানুষ সে ঘটনাটির সাথে কিছু উদ্ভট কথা যুক্ত করে রস লাগিয়ে এভাবে বলেন-
হযরত সালমান ফারসী রা.-এর মনিব ছিল একজন ইহুদী। সালমান ফারসী রা. যখন মুক্তি চাইলেন তখন ইহুদী এই শর্তে তাকে মুক্তি দিতে রাজি হল যে, নির্দিষ্ট কিছু দিনের মধ্যে নগদ ৬০০ দিনার দিতে হবে এবং ত্রিশটি খেজুর গাছ রোপণ করবে। খেজুর গাছে খেজুর ধরলে তবেই সে মুক্ত হবে।
আসলে ইহুদীর মুক্তি দেবার ইচ্ছা ছিল না। কেননা সালমান ফারসীর পক্ষে ৬০০ দিনার যোগাড় করা কঠিন ছিল। আর ৬০০ দিনার যোগাড় করলেও খেজুর গাছ রোপণ করে তাতে ফল ধরে ফল পাকানো অনেক সময়ের ব্যাপার।
হযরত সালমান ফারসী রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০০ দিনারের ব্যবস্থা করলেন। তারপর হযরত আলী রা.-কে সাথে নিয়ে গেলেন ইহুদীর কাছে। ইহুদী এক কাঁদি খেজুর দিয়ে বলল, এই খেজুর থেকে চারা উৎপন্ন করে তবে ফল ফলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইহুদীর দেয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে, যাতে চারা না ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঁদি হাতে নিয়ে আলী রা.-কে গর্ত করতে বললেন আর সালমান ফারসী রা.-কে বললেন পানি আনতে। আলী রা. গর্ত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর-বিচি রোপণ করলেন। আল্লাহর অশেষ মহিমায় সেই পোড়া খেজুর থেকে চারা গজালো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসী রা.-কে বললেন, বাগানের শেষ প্রান্তে না যাওয়া পর্যন্ত তুমি পেছন ফিরে তাকাবে না। সালমান ফারসী রা. পেছনে না তাকিয়ে পানি দিতে লাগলেন। বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর তিনি তাকিয়ে দেখলেন- প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ। আর খেজুরগুলো পেকে কালো বর্ণ হয়ে গেছে।
এখানে বেশ কিছু বিষয় বাড়িয়ে বলা হয়েছে, যা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায় না। বিশেষ করে এখানে বলা হয়েছে, ৬০০ দিনার, কিন্তু হাদীসে à¦