শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইনশাআল্লাহর এর ব্যবহার শেখা খুবই জরুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল মুনতাকিম।।

ফাঁস হয়ে যাওয়া অডিও কল রেকর্ড শুনলাম ।নর্থ বেঙ্গলের একজন এমপি মহোদয়,তার এলাকার চেয়ারম্যান পদপ্রার্থীর নিকট ১ লক্ষ টাকা চেয়েছেন। এর নাম ঘুষ না চাঁদা জানিনা।প্রার্থী ১ লাখ দিতে রাজী হলেন।এরপর জিজ্ঞেস করলেন, ভাইসাব নমিনেশন পাবো তো? এমপি বললেন, ইনশাআল্লাহ, পাবে তুমি নমিনেশন। উপরওয়ালার উপর ভরষা রাখো।দেখুন কতবড় গাদ্দারি মহান রবের সাথে।নিবেন অবৈধ অর্থ, আবার ভরষা রাখতে বলেন উপরওয়ালার।

আদালতের রায়ে ক্রিকেটার নাসির ও তামিমার বিবাহ বৈধ ছিলো না।বেহায়া একটা মেয়ে,নেটের জগতে তাকে সবাই ঘৃনা করছে।আগাম জামিন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিমা বলছিলেন, ইনশাআল্লাহ, সত্যটা বেরিয়ে আসবে।১৫ সেকেন্ডে ৩ বার ইনশাআল্লাহ বলেছেন।বাহ্... বাহ!

সম্প্রতি যে কথাটি মিডিয়ায় ভাইরাল তা হলো, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম নয়। বাহাত্তরের সংবিধানে আমরা ফেরত যাবো ইনশাআল্লাহ। এখানে তাহলে ইসলাম বাদ দিতেও ইনশাআল্লাহ এর ব্যবহার করা হলো। সিনেমার এডে পবিত্র এ জুমলা টির ব্যবহার আরও অসহনীয়।বলার ধরন দেখুন, লক্ষ দর্শকের বহু আকাঙ্ক্ষার ছবি "বৃষ্টি -দ্য রেইন" মুক্তি পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরকম বহু উদাহরণ দেয়া যায়।

ইনশাআল্লাহ শব্দের মানে হচ্ছে, মহান আল্লাহ যদি চান তাহলে বা যদি আল্লাহ পাকের ইচ্ছা হয়। ভবিষ্যতে কাজটি হবে,কাজটি করবো বা এটি ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নত। যেমন- ইনশাআল্লাহ, আমি আগামীকাল কুমিল্লা যাবো। বা এখন থেকে কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ।

কিন্তু আমরা এ-ই সুন্নাতে রাসুল সা. বা ইনশাআল্লাহ শব্দের ব্যবহারে গুনাহ অর্জন করছি কিনা ভাবতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া জরুরি। ইফা কর্তৃক ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রচার দরকার।এভাবে মাশাআল্লাহ, সোবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দগুলোর ব্যবহার ও অনেকেই জানেনা।প্রচার করলে দেশের কোটি মানুষ উপকৃত হবে। যারা না বুঝে ইনশাআল্লাহ এ-র অপব্যবহার করছেন দয়া করে বন্ধ করুন।যারা বুঝে ভণ্ডামি করছেন, মনে রাখবেন পরকাল একটা আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ