মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ইলমে হাদিসের গুরুত্ব ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল আহাদ
শিক্ষার্থী,হাটহাজারী মাদ্রাসা।

একথা অস্বীকার করার কোন উপায় নাই যে,পবিত্র কুরআনের পরে ইসলামের দ্বিতীয় উৎস হল-রাসুল স. এর পবিত্র হাদীস। মূলত কিতাবুল্লাহ ও হাদীসে রাসুল স.দ্বীনে ইসলামের মূলভিত্তি।

এ দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করা অর্থাৎ এ কথা বলা যে, কুরআনই দ্বীনের একমাত্র ভিত্তি, যা ইসলামের সাথে চরম শত্রুতা বৈ কিছুই নয়। অতএব,হাদীস ব্যতিত শুধু কুরআন দ্বারা ইসলামের পূর্ণরূপ বিকশিত হতে পারে না। উম্মতের ঐক্যমতে কুরআনই হল ইসলামের মূলভিত্তি এবং পূর্ণাঙ্গ সংবিধান;কিন্তু তা হল একটি সংক্ষিপ্ত কিতাব,যার ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন হয়। আর রাসুল স. হলেন এর ব্যাখ্যাকার এবং তাঁর কর্মবহুল জীবন হল এই কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। যেমনঃ আল্লাহ তা'লা বলেন, و أنزلناإليك الذكرلتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون
অর্থ: আমি এই কুরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি,যাতে মানুষের প্রতি অবতীর্ণ বিষয় গুলো আপনি সঠিকভাবে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিতে পারেন।(সূরা নাহল-৪৪)

কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন না থাকলে আল্লাহ তার প্রিয় নবীর উপর এই দায়িত্ব অর্পন করতেন না। প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আওযায়ী রহ.(মৃ.১৫৭ হি:) তিনি বলেন-হাদীস কুরআনের প্রতি ততটা মুখাপেক্ষী নয়,কুরআন যে পরিমাণের মুখাপেক্ষী হাদীসের প্রতি।(তালিকুস সাবীহ)
অর্থাৎ কুরআনের মর্ম অনুধাবনের জন্যে হাদীসের সাহায্য নেয়া ছাড়া কোন গন্তব্যই নেই। যেমন গৃহ নির্মাণের জন্যে শুধু ঘরের ম্যাপ সামনে থাকলেই হয় না;বরং পদে পদে ইঞ্জিনিয়ারের নির্দেশনার প্রয়োজন হয়।

তেমনি ইসলামের ইমারাতও শুধু কুরআন দ্বারা পূর্ণতা লাভ করতে পারে না,বরং এতে রিসালাতের হিদায়াতও আবশ্যকীয়। আর এতেই নিহিত রয়েছে খোদা তালার অসংখ্য হিকমত ও রহস্য। হাদীস ও সুন্নাতের গুনে ইলমুল ফিকহ তথা ইসলামী আইন শাস্ত্র এমন বিশ্বজনীনতা লাভ করেছে,যার উদাহরণ বিগত ও বর্তমান যুগের কোন শাস্ত্রে পাওয়া যায় না। তারপরও এটা মনে রাখতে হবে যে, রাসুল স. এর বাণী,কর্ম তথা তার পবিত্র জীবনাদর্শ ব্যতীত কারো পক্ষে সত্যিকারের মুসলমান হওয়া সম্ভব নয়।

যেমন,তাওহিদের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদাত হল নামাজ। কুরআনের বহু জায়গায় নামাজের নির্দেশ দেয়া হয়েছে কিন্তু এর বিস্তারিত নিয়ম-কানুন কোথাও পাওয়া যায় না। তাই এগুলোর নিয়ম-কানুন জানার জন্যে হাদীসে নববীর প্রয়োজন হয়। অনুরূপ যাকাতের কথা পবিত্র কুরআনে বারংবার বর্ণিত হলেও ইহার নেসাব ও বন্টনের সকল পদà