শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতে তেল পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে ডিজেল পাচার নিয়ে কড়া অবস্থানে বিজিবি। ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংকি রেকর্ডসহ বেনাপোল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা নোম্যান্সল্যান্ড এলাকায় প্রতিটি ট্রাকের ট্যাংকিতে স্কেল ঢুকিয়ে তেলের পরিমাপ খাতায় লিপিবদ্ধ করে রাখছে। ভারতে ফেরত যাবার সময় সেই গাড়ির তেল পুনরায় পরিমাপ করে দেখা হচ্ছে।

সম্প্রতি বাংলাদেশের একটি চ্যানেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের রিপোর্ট নিয়ে নড়ে চড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রিপোর্টটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার মাহবুব হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে তেল পাচারের বিষয়টি বানোয়াট। ভারতীয় কোনো ট্রাকের বাংলাদেশের তেল পাম্প থেকে ডিজেল নেবার সুযোগ নেয়। ভারতীয় ট্রাক যেখানে রাখা হয় সেখান থেকে বাংলাদেশের তেল পাম্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

তবে বন্দর এলাকার একজন মুদি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে কন্টিনারে করে ভারতীয় ট্রাক ড্রাইভারদের নিকট ১০/২০ লিটার করে তেল বিক্রি করতো কিছু লোক। পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে তা অনেক আগেই বন্ধ হয়ে গেছে।

৪৯ বিজিবির সিও সেলিম রেজা এবং ২১ বিজিবির সিও লে. কর্নেল মন্জুর এলাহী বলেন, ভারতে ডিজেল পাচার রোধে বেনাপোল এবং পুটখালি সীমান্তসহ তৎসংলগ্ন এলাকায় অনেক আগে থেকে বিজিবি সতর্ক রয়েছে। বাংলাদেশ থেকে ডিজেল পাচার হয়ে ভারতে যায় না, ইতোপূর্বে সীমান্তে তেল জব্দও হয়নি। তেল পাচারের সংবাদটি সঠিক নয়। তারপরও ভারত সীমান্তের প্রতিটি এলাকাকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

-এএ