শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


বিখ্যাত মনীষী মালেক ইবনে দিনার রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।।

মালেক ইবনে দিনার (রহঃ) ইরাকের কূফা নগরীত জন্ম গ্রহণ করেছিলেন। ভারতীয় উপমহাদেশে তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুখতা, আল্লাহ ভীরুতা তাঁর অন্তরের জায়গা করে নিয়েছিল। আল্লাহর ইবাদাত-বন্দেগী করে তাঁর জীবন অতিবাহিত করেছেন। তিনি ২য় হিজরির বিখ্যাত সুফি ও ইসলাম বিশ্লেষক। মদখোর থেকে তিনি পৃথিবীর খ্যাতনামা ইমাম হয়েছিলেন।

একটা স্বপ্ন তাঁর জীবনকে পাল্টে দিল। একদিন লোক ভরপুর এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। শুরুতেই এক শ্রোতা প্রশ্ন করল, আপনার বক্তৃতা পড়ে শুনব। তার আগে একটি প্রশ্নের উত্তর দিন। বছর দশেক আগে আপনাকে মাতাল, ছন্নছাড়া খারাপ কাজ ছাড়া ভালো কাজে দেখিনি কখনো। অথচ আজ আপনার এই পরিবর্তন? শ্রোতার এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, শুনুন সেদিন ছিল শবে কদরের রাত। শহরের মদের দোকানগুলো ছিল বন্ধ। এক দোকানিকে অনুরোধ করে মদ নিয়ে চলে এলাম বাসায়।

রাতে মদ ছাড়া ঘুমই আসত না। সেদিন বাসায় ঢুকেই দেখি স্ত্রী নামাজ পড়ছে। নিশ্চুপে আমার ঘরে চলে এলাম। টেবিলে রাখলাম বোতলটা। হঠাৎ আমার তিন বছরের মেয়েটা দৌড়ে এলো। টেবিলে সঙ্গে তার ধাক্কা লেগে মদের বোতলটি পড়ে ভেঙে গেল। সেটা দেখে অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগল। মেয়ে বলে তাকে কিছু বলতেও পারছিলাম না। ভাঙা বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সেরাতে আর মদ খাওয়া হল না। তারপর চলে গেছে এক বছর। আবার এল লাইলাতুল কদর। অভ্যাস মতোই আমি মদ নিয়ে বাসায় এলাম। হঠাৎ বোতলের দিকে তাকাতেই বুক ভেঙে কান্না এলো। কারণ তিন মাস আগে আমার মেয়েটি ইন্তেকাল করেছে।

গতবার তার বোতল ভাঙার কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠছে। মদটা আর খেতে পারলাম না। ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমাকে তাড়া করছে। ভয়ে আমি দৌড়াচ্ছি। এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখে অনুরোধ করলাম আমাকে রক্ষা করতে। কিন্তু বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত। এ সাপের সাথে আমি পারব না। তুমি বরং এই পাহাড়ের ডানে যাও। বৃদ্ধের কথা মতো পাহাড়ে উঠেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আর পেছনেই এগিয়ে আসছে সেই মোটা কুৎসিত সাপ। আমি বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর বাগানে বাচ্চারা খেলছে।

বাগানে ঢুকতে চাইলে দারোয়ান বাঁধা দিল। বাচ্চাদের ডেকে বললো, দেখতো এলোকটি কে? ওকে তো সাপটা খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দেবে। দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো। এর মধ্যে তিন মাস আগে মৃত্যুবরণ করা আà