মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ আলেমসহ ইসলামী আন্দোলনের ৪ প্রার্থীর জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ আলেমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে হাতপাখা প্রতীককে বিজয়ী হয়েছেন ৪ প্রার্থী।

বিজয়ীরা হলেন, বরিশালের চরমোনাই ইউনিয়নের মুফতি মোহাম্মদ জিয়াউল করিম,  লক্ষীপুরের চরকাদিরা ইউনিয়নের আল্লামা খালেদ সাইফুল্লাহ, মাগুরা শত্রুজিৎপুর ইউনিয়নের মুফতি ওসমান গনি মুছাপুরী,  কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ইউনিয়নের ডা. মানিক উদ্দিন।

এরমধ্যে চরমোনাই ৫ নং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী থেকে ৩৫৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ৪৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ‌ তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজু রাজু পেয়েছেন ৩৭৯৭ ভোট।

মাগুরাশত্রুজিৎপুর ইউনিয়নের মুফতি ওসমান গনি মুছাপুরী হাতপাখা প্রতীকে  ৪০৫১ পেয়ে বিজয়ী হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৩২৩৭ ভোট।

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ইউনিয়নের ডা. মানিক উদ্দিন বিজয়ী হয়েছেন ২১৮৫ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন  ২১২৬ ভোট।

এনটি