শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

খাগড়াছড়িতে মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদের ওয়াহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

অতিথির বয়ানে মুফতি ফয়জুল করিম বলেন, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে আর যারা নেক আমল করবে না তারাও জান্নাতে যাবে এমন নয়। ঈমান-আমল ছাড়া বেহেস্তে যাওয়া সম্ভব নয়। দুনিয়াতে আমরা শতদলে দলে বিভক্ত। আখিরাতে শুধু দুটি মাত্র দল থাকবে এক দল জান্নাতী আরেকদল জাহান্নামী। যতবড় ক্ষমতার অধিকারী হোক না কেন ঈমান-আমল ছাড়া আখেরাতে কোন মূল্য নেই।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুজাহিদ কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, জেলা কওমি মাদ্রাসা ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি ,চট্টগ্রাম ইপিজেড বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা হারুন রশিদ ফারুকী, জেলা মুজাহিদ কমিটির ইমাম অডিটর মাওলানা সিফাত উল্লাহ, জেলা কোরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুহাম্মদ পুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, দিঘীনালা পূর্ব হাসিরপুর জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আজিজী ও দিঘীনালা হাসিন চানপুর জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

পরিশেষে দেশ ,জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ