বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’  শৃঙ্খলা ভঙ্গে সহকারী মহাসচিবকে শোকজ করল জমিয়ত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী এ সপ্তাহে মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব যে দুই শায়খ বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল শিক্ষকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান  মাদকমুক্ত সমাজ গড়তে নতুন উদ্যোগের ঘোষণা ইশরাকের  সৌদির তিন রুটে ফ্লাইট চালু, রিয়াদ নিয়েও নতুন সিদ্ধান্ত বিমানের

ঢাবির ‘গ’ ইউনিটে ফেল ৭৮.২৫ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এ পরীক্ষায় পাস করেছে ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী। এর মানে দাঁড়াচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৭৮.২৫ শতাংশই অকৃতকার্য হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫.৪৯ শতাংশ।

গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ইউনিটটিতে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৮ জন ভর্তিচ্ছু আবেদন করেন, তবে পরীক্ষায় অংশ নেন ২৩ হাজার ৩৪৭ জন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হন ৫ হাজার ৭৯ পরীক্ষার্থী। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১২টার দিকে ফল ঘোষণা করেন।

ওই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ‘গ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মঈনসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল বুধবার প্রকাশ করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ