শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

৭৮ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলো জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন ও সাহায্যকেন্দ্র, সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত উপজেলার ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও জেলা প্রশাসকের বরাদ্দ হতে উপজেলার ৭৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসব দেয়া হয়।

জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ১০টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ/ মহাল্লাদার ও প্রতিবন্ধীদের মধ্যে এসব দেয়া হয়। ৭০জন পুরুষ গ্রাম পুলিশ এবং ৮জন মহিলা গ্রাম পুলিশকে বাইসাইকেল দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট জেলা প্রসাশক, এম কাজী এমদাদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গোয়াইনঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েসসহ আরো অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ