শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

অভিবাসীদের ফিরিয়ে নিতে ফ্রান্সকে আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেলে ইনফ্লেটেবল ডিঙি ডোবার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। এ নিয়ে পরস্পরকে দোষারোপ করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এমন অবস্থায় ফরাসী সরকারকে অভিবাসীদের ফিরিয়ে নিতে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে চিঠি দিয়ে এক আহ্বানে বরিস বলেন, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য পৌঁছানো অভিবাসীদের ফিরিয়ে নিতে হবে। চিঠিতে গত বুধবার ২৭ জন প্রাণ হারানোর মতো বিপর্যয় এড়াতে ৫টি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, অভিবাসী মৃত্যুর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ফ্রান্স ও যুক্তরাজ্য। ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, 'যুক্তরাজ্যের অভিবাসী ব্যবস্থাপনা খুবই খারাপ। এটা একটি আন্তর্জাতিক সমস্যা। আমরা আমাদের বেলজিয়ান, জার্মান এবং ব্রিটিশ বন্ধুদের বলি, তারা যেন আন্তর্জাতিক পর্যায়ে পাচারকারীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহায্য করে।'

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানিয়েছেন, তিনি ডারমানিনের সঙ্গে কথা বলবেন। এর আগে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, অভিবাসীদের পারাপার বন্ধ করতে ফ্রান্সের আরও কিছু করা উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ