শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

দক্ষিণ আফ্রিকায় ২২ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ২২ জন।

নতুন এই ধরনটি বারবার জিনগত রূপ বদলাতে সক্ষম। ফলে এই ধরনের কারণে করোনা ভাইরাস নতুন করে বিস্তার ঘটতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিজ্ঞানীরা। খবর আল-জাজিরার।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) ২২ জনের শরীরে করোনার নতুন ধরন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে এটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে বি.১.১.৫২৯। এটি দ্রুত রূপান্তর ঘটিয়ে বিস্তার ঘটাতে সক্ষম। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দেশটির বিজ্ঞানীরা এসব তথ্য জানান।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জোয়ে ফাহলা বলেন, এটি খুবই উদ্বেগের একটি বিষয়। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। ভাইরাসটির নতুন ধরনের কারণে তা বিপদ আরও বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ভাইরোলজিস্ট তুলিও দে অলিভেইরা স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা করোনার নতুন একটি ধরন খুঁজে পেয়েছি। এটি দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগজনক। এর ফলে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে পারে।

তিনি এই নতুন ধরনের ভয়াবহতা তুলে ধরে আরও জানান, দক্ষিণ আফ্রিকা থেকে বতসোয়ানা ও হংকংয়ে যাওয়া মানুষদের মধ্যেও এটি শনাক্ত করা গেছে।

এদিকে বুধবার একদিনে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ১২শ ছাড়িয়েছে। এই নতুন ধরন শনাক্ত হওয়ার আগেই দেশটির কর্তৃপক্ষ ধারণা করেছিল ডিসেম্বরের মাঝামাঝি করোনার চতুর্থ ধাপ মারাত্মক আকার ধারণ করতে পারে। করোনা মহামারি শুরুর পর থেকে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৯ হাজার ৬৫৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ