শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

রাশিয়ায় কয়লাখনি দুর্ঘটনায় ৫২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এ ঘটনায় বেশ কয়েকজন খনিতে আটকা পড়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কো থেকে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত তুষারঢাকা কেমেরোভো অঞ্চলের লিস্টভিয়াঝনিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটনা থেকে দুর্ঘটনার সূত্রপাত। পরে সেখানে আটকা পড়েন অনেক শ্রমিক। তাদের উদ্ধারে কার্যক্রম শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনায় যুক্ত থাকায় এক কর্মকর্তা জানান, উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন আটকে থাকা শ্রমিকরা। তাদের অনেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন। আটকে থাকা কেউ হয়তো জীবিত নেই।

বিবিসি জানায়, খনিতে ২৮৫ জন শ্রমিক কাজ করতো। আগুনের ঘটনায় তাদের অধিকাংশই বের হয়ে আসতে সমর্থ হয়।

উদ্ধারকারীরা জানান, তারা ৪৯ জন শ্রমিককে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।

স্থানীয় গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, খনিতে অতিমাত্রায় মিথেন ও কার্বন ডাই–অক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। তাই খনিটি বিস্ফোরণের প্রচণ্ড ঝুঁকিতে আছে। এ কারণে গ্যাস না কমা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি অভিযান স্থগিত করেছে উদ্ধারকারী বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ