শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সদস্যদের নিজের ‘ভাই’ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানের সদস্যদের সম্পর্কে এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানরা আমার ভাই।এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল।

হামিদ কারজাই ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

কারজাই বিবিসিকে বলেন, আমি তালেবানদের ভাই হিসেবে দেখি। এ ছাড়া অন্য আফগানদেরও দেখি ভাই হিসেবে। বর্তমানে দেশে একতা খুবই জরুরি। আমরা মানুষ, আমরা একটি জাতি। সব আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে যেসব আফগান দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে এসে দেশ গঠনে সাহায্য করার আহ্বান জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট কারজাই।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকে দেশটির হাজার হাজার মানুষ প্রতিহিংসার শিকার হতে পারেন এ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তান থেকে ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিরাপদে তাদের দেশে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ