শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

নারীরা কোনো পণ্য নয়, তাদের সম্মতি ব্যতীত বিয়ে হবে না: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদেরকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ হবে না। শুক্রবার নারী অধিকারের বিষয়ে তালেবান কর্তৃপক্ষ এমন আইন জারি করেছে।

তালেবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আইনে নারীদের বিয়ে ও সম্পদের বিষয়ে আলোচনা করা হয়েছে। এ আইনে প্রত্যেক নারীকে সম্পদের অধিকার দেয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়ের সময় তাদের সম্মতি নেয়া বাধ্যতামূলক।

নারী অধিকারের বিষয়ে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জবিউল্লাহ মুহাজিদ বলেন, নারীকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না। মূলত নারীরা হলেন মহান ও স্বাধীন সত্তা। আফগান সমাজে শান্তি রক্ষা এবং শত্রুতা নিরসনে কোনো নারীকে জোর করে বিয়ে দেয়া যাবে না। কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ হবে না। নারীরা সম্পদের অধিকার পাবে। এমনকি বিধবারা তাদের মৃত স্বামীর সম্পদে একটি নির্দিষ্ট অংশ পাবে।

তালেবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত এ আইনে আরো বলা হয়েছে, আফগানিস্তানের প্রত্যেক আদালতে সিদ্ধান্ত নেয়ার সময় তালেবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত এ আইন অনুসরণ করতে হবে। আফগানিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এ জারিকৃত আইন প্রচার করতে হবে।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ