শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

হার্ট অ্যাটাক করে মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান: পিরোজপুর উলামা পরিষদের শুরা সদস্য, ওয়ায়েজ মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার দিবাগত রাত ১টায় রাজধানীর মিডফোর্ট হাসপাতালে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চত করেছেন পিরোজপুর উলামা পরিষদের মিডিয়া সম্পাদক মুফতি আবদুল্লাহ ফিরোজী।

জানা যায়, তিনি কেরানীগঞ্জের কালিন্দী মধ্য চরাইল জামে মসজিদের খতীব ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। পিরোজপুরের জিয়া নগর উপজেলার কালাইয়ায় আজ বাদ আছর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতি ওয়াহিদুল আলম ও সেক্রেটারি জেনারেল মুফতি আব্দুর রহীম কাসেমীসহ মাওলানা রিয়াদুল ইসলাম মুনীর, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি আবুল হাসান প্রমুখ।

তারা বলেন, মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজী রহ. ছিলেন মুখলিস ও নিরাহঙ্কারী আলেম। তাকওয়া ও ইসলাসের ক্ষেত্রে বে-নযীর ব্যক্তিত্ব। লৌকিকতা একদম পছন্দ করতেন না। তা'লীম তারবিয়াতের পাশাপাশি তাযকিয়ার ময়দানেও কাজ করেছেন অবিরত। তার ইন্তেকালে জাতি হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং আমরা হারিয়েছি অকৃত্রিম বন্ধু ও সহযোদ্ধাকে।

তারা আরও বলেন, পিরোজপুর উলামা পরিষদের জন্য তার প্রশংসনীয় অবদান অনস্বীকার্য। যে কোন প্রোগ্রামে তার উপস্থিতি ও বিনয়ী আচরণ আমাদেরকে মুগ্ধ করতো।

আল্লাহ তায়ালা যেন তাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামীল ইখতিয়ার করার তাওফিক দান করেন, আমীন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ