বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

৭ ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৭ ধরনের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএ বেটা ইনফো নামের ওয়েবসাইটে এসব জানানো হয়। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে যোগাযোগের অ্যাপটির আসন্ন হালনাগাদে সেগুলো যোগ করা হতে পারে।

বেশ কয়েকটি এরই মধ্যে পরীক্ষামূলক ভিত্তিতে ব্যবহারের সুযোগ পেয়েছেন অনেকে। যে সাত পরিবর্তন আসছে:

১) গ্রুপ চ্যাটে ‘কমিউনিটিজ’: কমিউনিটিজের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটররা গ্রুপ চ্যাট নিয়ন্ত্রণের আরও সুবিধা পাবেন। এতে গ্রুপের ভেতরে ছোট ছোট গ্রুপ (সাবগ্রুপ) খোলার সুবিধা আসতে পারে। সাবগ্রুপগুলোতেও অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন থাকবে।

২) একসঙ্গে চারটি ডিভাইসে হোয়ায়টসঅ্যাপ ব্যবহার: পরীক্ষামূলকভাবে ব্যবহারের শর্তে (বেটা) অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এরই মধ্যে মাল্টি-ডিভাইস সুবিধা পাচ্ছেন। এখন যেমন হোয়াটসঅ্যাপে এক অ্যাকাউন্ট কেবল একটি স্মার্টফোনে ব্যবহার করা যায়, কম্পিউটার থেকে ব্যবহার করতে চাইলেও মূল স্মার্টফোন ইন্টারনেটে যুক্ত রাখতে হয়, তখন এই সীমাবদ্ধতা থাকবে না। তখন একসঙ্গে চারটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে, প্রাথমিক স্মার্টফোন অনলাইনে যুক্ত রাখার প্রয়োজনও হবে না।

৩) নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধায় নতুনত্ব: হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ অর্থাৎ নির্দিষ্ট সময় পর নিজে থেকেই বার্তা মুছে যাওয়ার সুবিধা চালু করা হয় গত বছর। এতদিন এই বার্তাগুলো সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত। তবে বেটা সংস্করণে ৯০ দিন এবং ২৪ ঘণ্টার দুটি অপশন যোগ করা হচ্ছে।

৪) কে আপনার তথ্য দেখতে পাবে না, তা ঠিক করে দেওয়া যাবে: কোনো ব্যবহারকারী শেষ কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন, সেটা বোঝা যায় ‘লাস্ট সিন’ দেখে। নতুন সুবিধায় এই লাস্ট সিনের পাশাপাশি ব্যবহারকারীর স্ট্যাটাস, প্রোফাইল ছবি, বিবরণ (অ্যাবাউট) ইত্যাদি কে কে দেখতে পারবে আর কে পারবে না, তা নিয়ন্ত্রণ করা যাবে। এতদিন এভরিওয়ান, মাই কনট্যাক্টস এবং নোবডি অপশন ছিল। এখন থেকে ব্যবহারকারীরা যাদের তা দেখতে দিতে চান না, তাদের ‘মাই কনট্যাক্টস এক্সসেপ্ট’ নামের চতুর্থ অপশনে নির্ধারণ করে দিতে পারবেন।

৫) ইনস্টাগ্রাম-মেসেঞ্জারের মতো আসছে রিঅ্যাকশন: ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে কোনো বার্তায় এখন যেমন রিঅ্যাকশন (লাইক, লাভ ইত্যাদি) যোগ করা যায়, হোয়াটসঅ্যাপেও তেমন