শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রথম মুসলিম মেয়র পেলো যুক্তরাষ্ট্রের মেইন সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেইন সিটি কাউন্সিলের একজন মুসলিম নাগরিক উক্ত শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। মেইনের দক্ষিণ পোর্টল্যান্ড সিটি কাউন্সিলের নির্বাচনে প্রথম মুসলিম নারী ডেকা দালাক মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত সোমবার তিনি এই রাজ্যের চতুর্থ বৃহত্তম শহরের মেয়র হয়েছেন। শহরের ভোটাররা ডেকা দালাককে ২০১৮ সালে কাউন্সিলে নির্বাচিত করেছিল এবং এই বছর একটি সাত সদস্যের কাউন্সিল তাকে মেয়র পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

দালাক সোমালিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন এবং তিনি সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। এখন থেকে তিনি শহরের পঞ্চম জেলার প্রতিনিধিত্ব করবেন।

মুসলিম নাগরিক অধিকার গোষ্ঠী কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর মুখপাত্র ইব্রাহিম হুপার বলেছেন, তিনি আশা করেন যে দালাক আমেরিকান মুসলমানদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে, কারণ তারা একটি উন্নত সমাজ গঠনে ক্রমবর্ধমান ভূমিকা পালন করেন। সূত্র: ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ