শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দেশের যেসব স্থানে চালু হচ্ছে ফাইভ-জি সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়াসহ দেশের ছয়টি স্থানে ফাইভ-জি সেবা চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভার্চুয়ালি পঞ্চম প্রজন্মের এই টেলিকম সেবার উদ্বোধন করবেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলছে, পরীক্ষামূলক সময়ে ফোর-জি সিমেই মিলবে ফাইভ-জি সেবা।

বিজয়ের মাসে প্রযুক্তি ক্ষেত্রে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বের ৯ম দেশ হিসেবে রোববার চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের টেলিকম।

শনিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রাথমিকভাবে জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, ধানমন্ডি-৩২,জাতীয় স্মৃতিসৌধ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চালু হচ্ছে ফাইভ-জি সেবা। প্রথম পর্যায়ে টেলিটকের নির্দিষ্ট কিছু গ্রাহকের ফোর-জি সিম ফাইভ-জিতে সংক্রিয় করে দেওয়া হবে। তবে হ্যান্ডসেটটি অবশ্যই ফাইভ-জি হতে হবে।

এসময় মন্ত্রী জানান, ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রম চালু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। মার্চে হবে তরঙ্গ নিলাম। একইমাসে বাজারে আসবে দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফাইভ-জি হ্যান্ডসেট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ