শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার মজলিসে শূরার অধিবেশন পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

গত (১১ ডিসেম্বর) শনিবার শূরার অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।শাখা পুনর্গঠনের কাজে প্রধান নির্বাচন কমিশনার কে সহযোগিতা করেন যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

শূরার অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা মুসলেহ উদ্দীনকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আল আমিন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী কমিটি ২০২০/২১ ইংরেজি অবশিষ্ট সেশনের জন্য গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, মাওলানা আরমান আলী,মাওলানা মুহি উদ্দিন খান,মাওলানা শামছুল হুদা, সহকারী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদী,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া,সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হুসাইন,সহ বায়তুল মাল সম্পাদক হাফিজ ওলীউর রহমান,প্রচার সম্পাদক মিজানুর রহমান,প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা ইসলাম উদ্দীন,সহ প্রকাশনা সম্পাদক হাফিজ আখলাক হোসাইন, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান সিরাজ,সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম।

নির্বাহী সদস্য হাফিজ সানাওর আলী,মাওলানা সাইফুল ইসলাম,মুহাম্মদ আজমির সুলতান। শূরার অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা শাহনূর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।

শূরার অধিবেশনে ক্বোরআন তিলাওয়াত,বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা,দায়িত্ব হস্তান্তর,শাখা পূনর্গঠন,নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য,সভাপতির বক্তব্য, দু’আ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল।

নব গঠিত কমিটির দায়িত্বশীলগণ কে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। পরিশেষে লন্ডন মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ