শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

‘আখলাকুল উলামা ’গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে  শায়খুল হাদীস,লেখক ও গবেষক মাওলানা সাইফুল ইসলাম অনুদিত, ঐতিহাসিক লেখক আল্লামা আবু বকর মুহাম্মদ বাগদাদী রহ.- এর প্রায় সাড়ে এগারোশ বছর পূর্বের গ্রন্থের মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতির হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের লেখক আলেম মুফতি আমীর ইবনে আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানি রহ.-এর উত্তরসুরি শায়খুল হাদীস মুফতি মাহবূবুল্লাহ কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার আসাতিযায়ে কেরাম, বইটির প্রকাশকসহ আরো অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত সবাই বইটির অত্যাবশ্যকীয় গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন।

সবার বক্তব্যের বিষয় ছিল; উম্মাহর অধঃপতনে জাতির ক্রান্তিলগ্নে সময়ের দাবিতে বইটির গুরুত্ব অপরিসীম।
তাই উম্মাহর খেদমতে  মাওলানা সাইফুল ইসলাম- এর এবারের প্রকাশ "আখলাকুল উলামা"।
বইটি প্রকাশ করেছে আহবাব পাবলিকেশন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ