শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এরপরও বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৪৯৪ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯ হাজার ৩৭৫ জন।

এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিলেন আরও ৭ হাজার ৭৪১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৯৩ লাখ ৪৫ হাজার ৮১৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৯ হাজার ৪৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৭১৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৩০৭ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ৬৭১ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৪১৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৩০ হাজার ৭৩৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৪২৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ