রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

‘ভারতে মুসলমানদের গণহত্যার ডাকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে‘

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি ভারতের উত্তরাখন্ড রাজ্যে উগ্রহিন্দুত্ববাদী কর্তৃক ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর গণহত্যা চালানোর ডাক দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মুসলমানদের উপর গণহত্যা পরিচালনার মত মানবতা বিরোধী অপরাধের দিকে আহ্বান ঘৃণ্য মানসিকতা বহি:প্রকাশ। এ ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে বিশ্বাসীকে সোচ্চার হতে হবে।

ভারতের সংখ্যালঘু মুসলমানদের জান-মাল ইজ্জত মারত্মক হুমকীর সম্মুখীন। মুসলমানদের উপর কোন জুলুম নির্যাতন বিশ্ব মুসলিক কোনভাবেই বরদাস্ত করবে না। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের এ ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহসহ শান্তিকামী সকল মানুষকে সোচ্চার হতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ভারতের মুসলামদের উপর গণহত্যা চালানোর ডাক দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন বন্ধের জোর দাবী জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ