শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যুক্তরাষ্ট্রে নিখোঁজের দুইদিন পর ইমামের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি মসজিদের নিখোঁজ ইমামের মরদেহের সন্ধান পেয়েছে কলম্বাস সিটি পুলিশ। হয়। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার দিকে একটি গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা।

সোমলিয়ান বংশোদ্ভূত মোহাম্মদ হাসান আদম কলম্বাস সিটির অহিও এলাকার আবু হুরাইরা মসজিদের ইমাম ছিলেন। গত বুধবার (২৬ ডিসেম্বর) থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ নেই বলে তার পরিবার জানায়।

জানা যায়, নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার পর কলম্বাস ওহিও সিটির উত্তরে ইমামের গাড়ির খবর পায় স্বেচ্ছাসেবক দল। এরপর খবর পেয়ে কলম্বাস পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন সার্ভিস ঘটনাস্থলে আসে।

গত বুধবার (২৬ ডিসেম্বর) মোহাম্মদ হাসান আদম স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিখোঁজ হন। সর্বশেষ তাকে আবু হুরায়রা মসজিদে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের পর ওহিও সোমালিয়ানদের দ্বিতীয় বৃহত্তম জনবহুল এলাকা।

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ