রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ডা. মুরাদের বিরুদ্ধে পিরোজপুরে মামলার আবেদন খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিরোজপুরে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) মামলাটি শুনানির পর খারিজ করে দিয়েছেন আদালত।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি মো. আবুল কালাম আকন এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ডা. মুরাদ হাসান তার ভেরিফায়েড ফেসবুকে জিয়া পরিবার ও জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, নারীবিদ্বেষী ও মর্যাদাহানীকর ভাষা ব্যবহার করেন। এই অবমাননাকর বক্তব্য ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।

জিয়া পরিবার ও ব্যারিস্টার জাইমা রহমানকে সামাজিক ও ব্যক্তিগতভাবে অপমান-অপদস্থ করার জন্য উক্ত ভিডিওটি প্রকাশ ও প্রচার করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনাটি আইনত শাস্তিযোগ্য অপরাধ বলে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে রবিবার দুপুরের দিকে মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ