শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দেশে আরও একজনের শরীরে ওমিক্রনের শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে আরও একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (ডিআইএসএআইডি) সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত রোগীর সংখ্যা তিন জনে পৌঁছাল।

এর আগে গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়।

জিআইএসএআইডি'র তথ্য বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) তার নমুনা জিনোম সিকোয়েন্স করে। সংক্রমিত ব্যক্তির বয়স ৫৬ বছর এবং তিনি পুরুষ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ