শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রোববার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যাম্পের লোকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক মো. নাইমুল হক বলেন, উখিয়া বালুখালী ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা পরিচালিত করোনা হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসসহ রোহিঙ্গা মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকের একটি হাসপাতালের কক্ষে আগুন লাগে।

পরে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস, রোহিঙ্গাসহ অন্যান্য মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ড সংগঠিত হয় বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

-এটি