শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যাত্রীর করোনা পজিটিভ, বিমানের টয়লেটে তালাবদ্ধ রেখে কোয়ারেন্টাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফ্লাইটে ইমার্জেন্সি টেস্টে এক মহিলার করোনা পজেটিভ আসায় তাকে বিমানের টয়লেটে কোয়ারেন্টাইনে রাখা হয়। খবর সিএনএন।

আইসল্যান্ডের রাজধানী রেকজাভোকের উদ্দেশ্যে যুক্তরাষ্টে থেকে ছেড়ে আসা একটি বিমানে এ ঘটনা ঘটে। ভিকটিম ওই ব্যক্তি শিকাগোর বাসিন্দা। নাম মারিসা ফুশিও।

মারিসা ফুসিও সিএনএনকে জানান যে, তিনি ফ্লাইটে ওঠার আগে ২টি পিসিআর এবং ৫টি ফাস্ট পরীক্ষা করেছেন এবং সবকটির ফলাফল নেগেটিভ ছিল। কিন্তু, বিমান উড্ডয়নের এক ঘন্টা পর তার গলা ব্যথা ও তীব্র ক্লান্তি শুরু হয়; যা তাকে উদ্বিগ্ন করে তোলে। এরপর তিনি আবারও করোনা পরীক্ষা করান এবং ফলাফলটি আশ্চর্যজনকভাবে পজিটিভ আসে।

জানা যায়, মারিসার পরীক্ষা পজিটিভ হলে ফ্লাইট ক্রুরা তাকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিমানের টয়লেটে আটকে রাখে। তারপর বিমানটি আইসল্যান্ডে অবতরণের সাথে সাথে তাকে বিমানবন্দর থেকে সরাসরি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়

এদিকে মারিসা জানান, তাকে দুবার করোনার পাশাপাশি একটি বুস্টার টিকা দেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ