শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সোলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকীতে মার্কিন সেনা বিষয়ে যা বললেন মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব সোলাইমানি বলেছেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তার বাবাকে হারানোর বেদনা আনন্দে রূপান্তরিত হবে।

শোকানুষ্ঠানে জয়নাব আরো বলেন, জেনারেল সোলাইমানি ও  আল-মুহান্দিসের রক্তের প্রতিশোধ নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

জেনারেল সোলাইমানির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রোববার ইরাকের রাজধানী বাগদাদে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ মন্তব্য করেন জয়নাব সোলাইমানি।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন উগ্রবাদী সেনাদের হামলায় মৃত্যূ বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় মারা যান।

রোববার বাগদাদের শোকানুষ্ঠানে জয়নাব আরো বলেন, জেনারেল সোলাইমানি ও  আল-মুহান্দিসের রক্তের প্রতিশোধ নেয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, জেনারেল সোলাইমানি অন্তরের অন্তস্তল থেকে ইরাককে ভালোবাসতেন এবং একটি শক্তিশালী ইরাক প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন।

অনুষ্ঠানে আবু মাহদি আল-মুহান্দিসের মেয়ে মিনারা জামাল আল-মুহান্দিস আমেরিকা ও সৌদি সরকারের কাছ থেকে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের আহ্বান জানান। বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে হত্যার স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে লাখ লাখ ইরাকি নাগরিক অংশগ্রহণ করেন এবং সেখানে ইরান ও ইরাকের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ