শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। খবর আনাদোলুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসরাইলি সেনাদের বর্বরতা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ফিলিস্তিনি মানবাধিকারকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন।

বোরবার তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

ফিলিস্তিনিদের পক্ষে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিক্ষাবিদ সারা আহমেদের পোস্টের পরই এমা ওয়াটসন ওই সংহতি প্রকাশের ঘোষণা দেন যোগাযোগমাধ্যমে।

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছাদূত। সংহতি প্রকাশ করে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা এবং #ফ্রি প্যালেস্টাইন ও #প্যালেস্টাইন উইল বি ফ্রি লিখে পোস্ট করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ