শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা

রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২৪ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তীব্র শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

গত ১১ দিনে দগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ২৪ জন ভর্তি হয়েছেন, এদের মধ্যে ৮ জন ভর্তি হয়েছে গত দুইদিনে। দগ্ধদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হলেও অর্থাভাবে তাদের ঢাকায় নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবার।

হাসপাতালের বার্ন ইউনিটের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ জানান, শীতের সময় আগুন পোহাতে গিয়ে যারা পোড়া শরীর নিয়ে আসছেন, তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।

তিনি বলেন, শরীরে উল জাতীয় কাপড় পড়ে আগুনের কাছে যাওয়ায় অল্পতেই আগুন লেগে সারা দেহে ছড়িয়ে পড়ছে।

দগ্ধ রোগী ও তাদের স্বজনরা জানান, শীতের তীব্রতা থেকে বাঁচতে দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিতে গিয়ে দুর্ঘটনাবশত দগ্ধ হচ্ছেন। শীতের তীব্রতার সঙ্গে সঙ্গে হাসপাতালে পোড়া রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তারা। গত দু’দিনে কেবল পোড়া শরীর নিয়ে ৮ জন হাসপাতালে এসেছেন।

নীলফামারীর ডোমার থেকে সাহেদা ও রংপুরের মিঠাপুকুর থেকে সামসুন্নাহার প্রায় পুরো শরীর পুড়ে হাসপাতালে এসেছেন। ষাটোর্ধ্ব এই দুজনের শরীর পুড়েছে ৬০ ভাগের ওপর।

বার্ন ইউনিটের ইনচার্জ জানান, এই দুই রোগীর চিকিৎসা দেওয়ার মতো বন্দোবস্ত রংপুরে না থাকায় তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা যাননি। ফলে সাধ্য অনুযায়ী এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর অর্থ তাদের নেই।

কুড়িগ্রামের রৌমারীর চর থেকে তসলিমা, রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুরের মমতাজ উদ্দিনের ১০ বছরের শিশু সালামসহ রংপুর বিভাগের আটটি জেলার বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা চিকিৎসা নিতে এসেছেন। যাদের প্রায় সবাই খড়কুটোর আগুন থেকে আবার কেউ কেউ রান্নাঘরের চুলায় আগুনের তাপ নিতে গিয়ে দগ্ধ হয়েছে। এদের সবার শরীরের অন্তত ৪০ ভাগ পুড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়য়ায় ৯ à¦