রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইমাম সাহেবের একযুগ পূর্তিতে মুসল্লীদের পক্ষ থেকে ‘ওমরা’ সফর উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।যাকওয়ানুল হক চৌধুরী।।
সিলেট প্রতিনিধি

মসজিদের ইমামতির একযুগ পূর্তি হওয়ায় ইমাম সাহেবকে ওমরা হজ সফরের ব্যবস্থাপনাসহ সার্বিক খরচ উপহার দিলেন মুসল্লীরা। সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের খাগদিওর খাইশাপাড়ায় এ ঘটনা ঘটে।

বুধবার (৫ডিসেম্বর) বাদ জোহর খাইশাপাড়া মসজিদ প্রাঙ্গনে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে হজ্জ উমরা উপহার স্বরূপ একটি সম্মাননা স্মারক প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার তরুণ, যুবক, মুরব্বি ও সর্বস্থরের মুসল্লীগণ।

[caption id="" align="aligncenter" width="458"]No description available. ইমাম সাহেবের সঙ্গে এলাকার সর্বস্তরের মুসল্লিগণ।[/caption]

উপহার স্মারক তুলে দেয়ার সময় নিজেদের আবেগ প্রকাশ করে এলাকাবাসী আওয়ার ইসলামকে বলেন, বাস্তবে একজন ইমাম সাহেবকে যতটুকু সম্মান মর্যাদা পাওয়ার হকদার, আমরা তাদেরকে সেভাবে মুল্যায়ন করতে পারি না। আর আমাদের এই উদ্যোগটা মূলত এই সম্মান প্রদর্শনের জায়গা থেকেই, এটি তার প্রতি আমাদের সম্মানের বহিঃপ্রকাশ।’

[caption id="" align="aligncenter" width="461"]No description available. ইমাম সাহেবকে প্রদানকৃত সম্মাননা স্মারক[/caption]

জানা যায়, ওসমানীনগরের দয়ামির ইউনিয়নের খাগদিওর খাইশাপাড়ার এই জামে মসজিদে ২০০৭ সাল থেকে ইমামতি করছেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। চাকরির সুবাধে খাইশাপাড়া থাকলেও তিনি সিলেটের কানাইঘাটের বাসিন্দা। আজ বৃহস্পতিবার তিনি ওমরার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ