মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ফরিদপুরের প্রবীণ আলেম আল্লামা জহুরুল হক অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত হুসাইন মোল্লা।।

ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের সালথায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুরুরা নিজামুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম
আল্লামা জহুরুল হক (১০৫) অসুস্থ। শত শত আলেমের  উস্তাদ এই প্রবীণ আলেম  ফরিদপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি পুররা মাদরাসায় বিশ্রামে রয়েছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন তার ছেলে মাওলানা মো. নেছার উদ্দিন আহমেদ।

তার ছেলে জানান, দীর্ঘ দিন আগে অজু করতে গিয়ে পরে গিয়ে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছিলেন আব্বা। তখন তার হাঁড়ে সমস্যা হয়। গতকাল হঠাৎ আব্বা অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি ভালো আছেন।

তিনি আরো বলেন, ঝুঁকিমুক্ত থাকায় হাসপাতাল থেকে মাদরাসায় নিয়ে এসেছি। এখন পুররা মাদরাসায় বিশ্রামে রয়েছেন তিনি। তার জন্য দোয়া করবেন।

এদিকে প্রবীণ এ আলেমে দ্বীনের নেক হায়াত ও সুস্থতার জন্য বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন দেশ-বাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ