শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের সঙ্গে ক্রিকেটারদের ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। সেই ছবিতে দেখা যায় বর্তমান সময়ের বাংলাদেশের তরুণ জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের সঙ্গে দেশের ক্রিকেটের চারজন পরিচিত মুখ।

আর এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে কয়েক ঘণ্টার ব্যবধানেই। এই ছবিতে থাকা চার ক্রিকেটার হলেন- সোহরাওয়ার্দী শুভ, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। তবে ছবিটি কবে, কোথায় তোলা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি!

প্রসঙ্গত, আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন ইমরুল-রুবেলরা। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন ইমরুল কায়েস। অন্যদিকে রুবেল খেলবেন ঢাকার হয়ে।

বিপিএলের ড্রাফট থেকে দল না পেলেও পরবর্তীতে খুলনা টাইর্গাস তাদের দলে ভিড়িয়েছে শুভকে। তবে এখন পর্যন্ত বিপিএলের কোনো দল আশরাফুলের প্রতি আগ্রহ দেখায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ