শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আজ ঢাকায় আসছেন তুরষ্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলায়মান সলু। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চলতি বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঢাকা সফরের কথা রয়েছে। এ সফরের বিষয়েও সোলায়মান সলুর এ সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকা কী হতে পারে সেই বিষয়টি আলোচনায় আসতে পারে।

এছাড়া নিরাপত্তা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ