শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পুরান ঢাকার কাপ্তান বাজারে আগুন, একজনের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর পর এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার বয়স ২১ বছর।

আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে পাইকারি বাজারে লাগা এ আগুন ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করে জানান, আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সকাল আটটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে এখন প্রচণ্ড ধোঁয়া রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অভিযান পুরোপুরি শেষ হলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ