মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

বালাগঞ্জে সড়ক নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাসেম ওফিক।।

বালাগঞ্জ সিলেট প্রতিনিধি>

সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর-মনোহরপুর সড়কে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজে সাববেইচ, মেকাডম (ডাব্লিউ বিএম) দিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে প্রতিবেদক সরেজমিনে গিয়ে এর সত্যতা পান।

স্থানীয়রা জানান, এ কাজে যে ইট ব্যবহার করা হয়েছে এর চেয়ে এঁটেল মাটি ভালো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-০৩ আসনের সাংসদের IRIDP-3 প্রকল্পের আওতায় এরাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি টেন্ডারের মাধ্যমে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ পায় ‘পাপিয়া এন্ডার প্রাইজ, সিলেট’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্ধ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় ৩৫ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে এসড়কটি নির্মাণ করছে।

নিন্মমানের নির্মাণ সামগ্রীর সত্যতা স্বীকার করে পাপিয়া এন্ডার প্রাইজ স্বত্বাধিকারী পাপিয়া বেগম জানান, তিন কার্যদিবসের মধ্যেই মালামাল অপসারণ করবেন।

এব্যাপারে বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোস্তাকীম শরীফ সাঈদ (অঃদাঃ) জানান, সরেজমিন সত্যতা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মালামাল অপসারণের জন্য বলা হয়েছে। অন্যথায় চুক্তি বাতিলের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে সিলেট জেলা নির্বাহী প্রকৌশলী মো. ইনামুল কবির জানান, নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে বিষয়টি অবগত রয়েছেন। ঠিকাদারি প্রতিষ্টান অপসারণ না করলে চুক্তি বাতিল করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ