বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

রাজধানীর মাদরাসা বাহরুল উলুম ঢাকা’র ৩ দিন ব্যাপী বার্ষিক ২০,২১ ও ২২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাদরাসা বাহরুল উলুম ঢাকা’র ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২০,২১ ও ২২ জানুয়ারি রোজ বৃহস্পতি, শুক্র ও শনিবার ঢাকা মাণ্ডার গ্রীন মডেল টাউনে প্রতিদিন বিকেল তিনটা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাদরাসা বাহরুল উলুম ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতী মো: কেফায়েতুল্লাহ কাশফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সম্মেলনের প্রথম দিন উপস্থিত থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহিব্বুল্লাহ বাকি আন-নদভী। পীর সাহেব চরমোনাই রহ. এর সাহেবজাদা মাওলানা জিয়াউল করীম। জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে ঢাকার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়েজী। বরিশাল জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী। মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা। ইসলামী আলোচক মুফতি রেজাউল কারীম আবরার।

সম্মেলনের দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মাওলানা ড. মুশতাক আহমদ। মাওলানা খালেদ সাইফুল্লাহ লক্ষ্মীপুর। মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক ও মাওলানা আবুল হাসান বোখারী গাজীপুরা।

এছাড়া সম্মেলনের তৃতীয় দিন উপস্থিত থাকবেন মুফতি মিযানুর রহমান সাঈদ। মাওলানা মাহবুবে এলাহী উজানী। মাওলানা রেজাউল করীম টাঙ্গাইল ও মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

-কেএল