শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

হরষপুরের ‘হাফেজ সাহেব’ খ্যাত হাফেজ নুরুজ্জামান অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>

হবিগঞ্জের মাধবপুরের জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইসলামিয়া হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ নুরুজ্জামান গুরুতর অসুস্থ। পরিবার ও ছাত্রবৃন্দ তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

রাজধানী ঢাকার গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব আলহাজ মুফতি ইমরানুল বারী সিরাজী আওয়ার ইসলামকে জানান, তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ইসলামিয়া হরষপুর মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘ ৫০ বছরের অধিককাল যাবত দায়িত্ব পালন করে আসছেন। তার বয়স ৭৫। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসে আক্রান্ত। হঠাৎ ডায়বেটিস বেড়ে যাওয়ায় মগবাজার কমিনিউটি হাসপাতালে জরুরি ভিত্তিতে এম্বুলেন্স যোগে আনা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এলাকায় হরষপুরের হাফেজ সাহেব হুজুর নামে তিনি পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ, হবিগঞ্জের আল্লামা তাফাজ্জল হক হবিগঞ্জীসহ অনেক বিখ্যাত আলেমের সন্তান তার কাছে হিফজ সম্পন্ন করেছেন। তার হাজার হাজার ছাত্র দেশে-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন।

উনার দুই ছেলে মুফতি হাসান জুনায়েদ ও সাংবাদিক সালমান তারেক শাকিল। তার মেয়ের জামাতা আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি লুৎফুর রহমান ও মাওলানা রুহুল আমিন সাদী (সায়মুন সাদী)।

উল্লেখ্য, হরষপুর মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ