শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আলিখান ইসমাইলোভ। মঙ্গলবার তাকে এই পদে মনোনয়ন দেন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ।

এরপরই দ্রুত ওই মনোনয়নের পক্ষে ভোট দেয় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিক্ষোভ শুরু হলে মন্ত্রিসভা বাতিল করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। ওই মন্ত্রিসভার প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ৪৯ বছরের আলিখান ইসমাইলোভ।

বিক্ষোভের জেরে নয় হাজার নয়শ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কাজাখ নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। ৯ জানুয়ারি রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে।

এদিকে ‘কাজাখস্তানে কোনও বিপ্লব বরদাশত করা হবে না’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে রুশ নেতৃত্বাধীন জোটের সেনা মোতায়েনের উদ্দেশ্য নিয়েও কথা বলেছেন তিনি।

তিনি জানিয়েছেন, কাজাখস্তানে মস্কোর নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের উপস্থিতি সাময়িক। দেশটিতে এই জোটের হস্তক্ষেপ আসলে একটি বার্তা। আর সেই বার্তা হচ্ছে এই অঞ্চলের কোনও সরকারকে দুর্বল হতে দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ