বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


নারায়নগঞ্জ সিটি নির্বাচনে হাতপাখা প্রার্থীর ২৭ দফা ইশতেহারে স্থান পেয়েছে যেসব বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২৭ দফা কর্মসূচি সম্বলিত ইশতেহার ঘোষণা করেন তিনি।

তাকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইশতেহারে বর্ণিত কর্মসূচিসমূহ বাস্তবায়নের মাধ্যমে এবং সকলের সহযোগিতা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি উন্নত ও আর্ন্তজাতিক মানসম্পন্ন মানবিক শান্তির নগরী হিসেবে সুপ্রতিষ্ঠিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লাউঞ্জে ইশতেহার ঘোষণা করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নাসিকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সদস্য সচিব জাহাঙ্গীর কবির, মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন, সেক্রেটারী সুলতান মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম প্রমুখ।

ইশতেহারে মুফতী মাসুম বিল্লাহ’র ২৭ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষা, নগরবাসীর পানি সরবরাহ ও পানি নিষ্কাশন, বাজার ব্যবস্থা আধুনিকায়ন, নগর পরিকল্পনা, রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, জননিরাপত্তা বিধান, বৃক্ষরোপন, পার্ক, উদ্যান ও বনায়ন কর্মসূচী, শিক্ষা বান্ধব পরিবেশ তৈরী, সাংস্কৃতিক ব্যবস্থার উন্নয়ন, জনকল্যানমূলক কাজ, ফুটপাত সম্প্রসারণ ও হকার পুনর্বাসন প্রকল্প, শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতির মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ, ভেজালমুক্ত খাদ্য ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ, শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।

এছাড়া এ কর্মসূচির মধ্যে আরো রয়েছে, নারী জাতির মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান, গরীব দুঃখী অসহায় ব্যক্তিদের জন্য বিশেষ ব্যাংক, যানজট নিরসন, সংখ্যালঘুদের সার্বিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা, মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ, নগরীর জলাবদ্ধতা দূরিকরণ, পথিক