শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ

বর্তমান আওয়ামী লীগ সরকার শিল্পবান্ধব সরকার: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার শিল্পবান্ধব সরকার।’

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের শিল্প কলকারখানাগুলোকে আরও আধুনিকায়ন করে গড়ে তোলা হচ্ছে। কুষ্টিয়ার এই কেএনবি প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। বর্তমানে ৯০০ কর্মকর্তা-কর্মচারী প্রতিষ্ঠান কাজ করছেন। ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে কাজ করবে বলে আশা রাখি।

বুধবার রাতে শহরতলীর বটতৈলে কারখানা চত্বরে কেএনবি এ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ১০ম বছর পূর্তি উৎসব উপলক্ষে মিলাদ মাহফিল, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমার লক্ষ্য একটাই কুষ্টিয়া হবে শান্তির জেলা। মানুষ যেন নির্ভয়ে থাকতে এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে। আর এতোদিনে আমার সেই চাওয়া পূরণ হয়েছে।

তিনি বলেন, কুষ্টিয়ায় যাতে করে চাঁদাবাজী, দখলবাজী, টেন্ডারবাজী করতে না পারে এবং ব্যাবসায়ীরা যাতে করে নির্ভয়ে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারে এ সরকার তার ব্যবস্থা নিশ্চিত করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ